Saturday, October 18, 2014

বাদশাহি



বৈশাখের ফিল-লাইক-বিয়াল্লিশ-টেম্পার
েচারের কামানের গোলার ঘায়ে শয্যাশায়ী হয়ে গ্রীষ্মের সকাল গুলি বেশ কেটে যাচ্ছিল ... কিন্তু, আজ সকালে, পুত্রকে স্কুলে দেয়ার পথে ডানদিকে আঁকাবাঁকা রূপসী ধানমন্ডি লেকের দিকে চোখ পড়তেই ঝপ করে গাড়ী থেকে নেমে ... খপ করে ডানদিকের ঘোরানো দরজা ঠেলে ঢুকে পড়লাম ... মনোরম ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে "পানসী"র পেছনের ব্রিজে উঠে মাঝামাঝি আসার পর, "ক্রিং ক্রিং ..." করে কে যেন ডাকাডাকি শুরু করল ... একটু এদিক-সেদিক তাকিয়ে মনে হল আওয়াজটা একটু ওপর থেকে আসছে ... আরেকটু ঘাড়মাথা ঘুরিয়ে বাবাজীর দেখা মিলল ... সামনের সবুজ-চিরিচিরিপাতা আর হলদেটে-সোনালী-পাতা-লাইক-ফল-জাতীয় বস্তু ঝোলানো গাছটার পানির দিকে হেলানো ডালটার মাঝামাঝি বসে ঝকমকে-নীল-শরীর, খয়েরী ঘাড়-মাথা আর লম্বা বাঁকানো ঠোঁট নিয়ে মনের সুখে লোকজনের মর্নিং ওয়াকের ধ্যানের বারোটা বাজিয়ে চলেছে ... মোবাইলের দরিদ্র ক্যামেরাটা বের করে একটা ক্লিক করে পরের ক্লিকের আগে জুম করার আগেই ব্যাটা তার বাদশাহী-নীল লেজ-পাখা বাতাসে ভাসিয়ে বৈশাখের রোদে চোখ ঝলমলিয়ে উড়ে গেল ...

No comments: