Friday, October 24, 2014

এশিয়ার প্রাচীর টপকে - ১৫ (আঙিনায় বসন্ত)

ক্যানবেরার ওয়াটসন সাবার্বের প্রায় সবগুলি বাড়ির সামনে সাজানো বাগানে ফুলের সমারোহ দেখে স্প্রিংয়ের রঙ আর গন্ধ দু'টোই টের পাওয়া যায় ।। আমাদের তিনতলা ইউনিট বাড়িতে সাজানো বাগান না থাকলেও প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ গুলি বসন্তের সুবাস থেকে আমাদের বঞ্চিত করেনি ।।

বাড়ির পেছনের খোলা জায়গায় নুড়ি বিছানো চত্বরের একপাশের দুই খন্ড দেয়ালকে ঢেকে দেয়া ঝোপড়া গাছটার ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে গোলাপী ফুলের ঝাঁক ।।




আর, বাড়ির দূরতম প্রান্ত যেখানে নক্সস্ট্রীট শুরু হয়েছে, সেখানে, দেয়াল ঘেঁষে দাঁড়ানো মস্ত ডালপালামেলা ঝোপটা, শীতকালে যেটাকে একটা মরমর গাছ বলে মনে হচ্ছিল, সে এখন নতুন পাতার ফাঁকে ঝলমলে শাদা থোপাথোপা ফুলে বসন্তের সাজে সেজেছে ।।



বাড়ির সামনে রাস্তা থেকে ভেতরে ঢোকার পায়ে চলা ফুটপাথটার এক পাশের মস্ত ঘাসের লনটা পুরো শীতকাল জুড়ে সবুজ থাকলেও এখন গাঢ় হলুদ তারার ফুলে ছেয়ে গেছে ।।


No comments: