আমড়ানারস (আমড়ার মত করে খেতে হয় যে আনারস)
মার্চের এই চর্চরা গরমে ঢাকার রাস্তায় চলাফেরা করতে গিয়ে প্রায়ই চোখে পড়ে লোকজন একটা নিরীহ ফলের ঝুঁটি ধরে খচমচ করে চিবাচ্ছে ...
কৌতুহল মেটাতে আজকে হাজির হলাম, সেই নিরীহ ফলের একজন বিক্রেতা্র সামনে ... সে বেটা অবশ্য মোটেও নিরীহ না, ফুটখানেক লম্বা একটা চাকু ধরে গভীর মনোযোগ দিয়ে খচাৎ খচাৎ করেই যাচ্ছে ...
শুধালাম, কত ?
"পনেরো ... বাইছা লন" ...
লইলাম বাইছা ...
দিলাম বাছাধনকে তুলে কশাইয়ের হাতে ... বাছাধন একটা গোলগাল টেনিসবলের চাইতে সামান্য বড় হলদেটে সবুজ মাথায় ঘনসবুজ ঝুঁটি বাঁধা রসালো টসটসে পুরুষ্টু একটা আনারস ...
"পনেরো ... বাইছা লন" ...
লইলাম বাইছা ...
দিলাম বাছাধনকে তুলে কশাইয়ের হাতে ... বাছাধন একটা গোলগাল টেনিসবলের চাইতে সামান্য বড় হলদেটে সবুজ মাথায় ঘনসবুজ ঝুঁটি বাঁধা রসালো টসটসে পুরুষ্টু একটা আনারস ...
শুরু হল, বেটার সুন্দর ফাঁপানো ঝুঁটিটাকে খচাখচ ছাঁটার মধ্য দিয়ে ...
তারপর, গভীর মনোযোগের সাথে গায়ের মোটা চামড়াটা ছাড়িয়ে ফেলা হল ...
তারপর, আচ্ছাসে, বিটলবণের মশলা মাখিয়ে তুলে দেয়া হল আমার হাতে ...
তারপর, গভীর মনোযোগের সাথে গায়ের মোটা চামড়াটা ছাড়িয়ে ফেলা হল ...
তারপর, আচ্ছাসে, বিটলবণের মশলা মাখিয়ে তুলে দেয়া হল আমার হাতে ...
তারপর ? আহ ... অম্রৃত ...
প্রথম কামড়ে মুখটা ভরে গেল, স্বর্গীয় সুধায় ...
সুধার স্বাদাস্বাদন করতে করতে, আর কয়টা কামড় পড়ল যন্ত্রের মত ...
তারপর চেয়ে দেখি, হাতে আছে আনারসের শক্ত মেরুদন্ড আর সবুজ মনোহর ঝুঁটি খানা ...
ঝুঁটিটাতেও দেব নাকি, একটা কামড় ?
না থাক ...
আজকের মত এটুকুতেই খুশী থাকি ...

(বাইশে মার্চ, ২০১৪)
No comments:
Post a Comment