আড়ং গ্রাসরুট ক্যাফে (লালমাটিয়া) - সীফুড স্যুপ উইথ স্প্রিং রোল
আড়ংয়ের তিনতলার গ্রাসরুট ক্যাফেতে ঢোকার দরজার সামনেই সাজানো ফটোগ্রাফির বইগুলিতে চট করে চোখ বুলিয়ে নিয়ে নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্য সম্পর্কে একটা উঁচু ধারণা তৈরী করে দরজা ঠেলে ভেতরে ঢুকলেই অমায়িক ব্যবহারের ওয়েটাররা জানতে চাইবে আপনার পছন্দের খাবারের নাম ...
মেনুতে, স্যুপের তালিকায় একনজর তাকালেই নজর কাড়বে সীফুড স্যুপ সাথে অ্যাপেটাইজার হিসাবে স্প্রিং রোল ...
তারপর ... বসে যান কাঠের চেয়ারে আর শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে কাঁচের দেয়াল ভেদ করে বাইরে চোখ রাখুন ব্যস্ত ঢাকা শহরের ব্যস্ততম মানিকমিয়া সড়ক ধরে ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া গাড়ির সারিতে ... একটু ওপরে তাকালে চোখে পড়বে, গাছের দেয়ালের ওপরে মাথা উঁচু করে তাকানো আমাদের গর্ব (?/!), সংসদ ভবন ...
স্যুপ আর রোল এসে গেছে ?
ধীরে ধীর রয়ে সয়ে ...
বাটিতে সাঁতার কাটা কাঁকড়া, চিংড়ি, মাশরুম, আদার টুকরো আর স্কুইডের ভিড় ঠেলে আস্তে আস্তে চুমুক দিন গরম স্যুপে ... স্প্রিংরোল ডুবিয়ে নিন, সরবরাহ করা টমেটো-কেচাপ আর মরিচ/পুদিনার সসে ... আলতো করে কামড় দিন ... জিভকে স্বাদ বোঝার সুযোগ দিয়ে, বাইরে তাকিয়ে দেখুন জ্যামে ভরা চারশবছরের প্রাচীন শহরটিকে ...
(পনেরই মার্চ, ২০১৪)
No comments:
Post a Comment