আলম রেস্তোঁরা (বাংলা মোটর)'র ডালমিশানোসবজি, উইথ দু'খানা প্রমাণ সাইজের পরোটা
সকাল বেলা একফালি তরমুজ আর একটুকরা পাঁউরুটি দিয়ে নাস্তা করে, কোথাও গিয়ে আধাঘন্টা ওয়ার্কাউট করে, বাসায় এসে গোসল করে, ঘন্টা খানেক এটাসেটা করে, সাইকেলে প্যাডেল মেরে ঘর থেকে বের হয়ে, মনে করতে হবে, যাস-সালা, পেটে দেখি বিরাট ভুখ!!
তারপর, কি করব কি করব ভাবতে ভাবতে, প্যাডেল মারতে মারতে সাইকেল নিয়ে থামতে হবে, বাংলামোটরস্থ আলম রেস্তোঁরার সামনে ...
তারপর ?
ভিড়েভিড়াক্কার রেস্টুরেন্টের কোন একটা চিপায় একটা সিট নিয়ে চুপচাপ বসে থাকতে হবে, ওয়েটার এসে "কি খাবেন, মামা/ভাইয়া" জিজ্ঞেস করা পর্যন্ত ...
ভিড়েভিড়াক্কার রেস্টুরেন্টের কোন একটা চিপায় একটা সিট নিয়ে চুপচাপ বসে থাকতে হবে, ওয়েটার এসে "কি খাবেন, মামা/ভাইয়া" জিজ্ঞেস করা পর্যন্ত ...
তারপর ?
শেয়ার করা টেবিলের একপ্রান্তে কাঁচের প্লেটে হাজির হবে, প্রমাণাকৃতির দু'খানা মুচমুচে একইসাথে তুলতুলে পরোটা ... আরেকটা ক্ষুদে বাটিতে সবজি, আরো একটা চ্যাপ্টা প্লেটে কয়েকটুকরা শসা আর লেবু ...
শেয়ার করা টেবিলের একপ্রান্তে কাঁচের প্লেটে হাজির হবে, প্রমাণাকৃতির দু'খানা মুচমুচে একইসাথে তুলতুলে পরোটা ... আরেকটা ক্ষুদে বাটিতে সবজি, আরো একটা চ্যাপ্টা প্লেটে কয়েকটুকরা শসা আর লেবু ...
তারপর ?
তারপর আর কি? চেয়ারে আরাম করে ঘুরে বসে শুরু করে দিন ...
এক মিনিট ... এক মিনিট ...
তারপর আর কি? চেয়ারে আরাম করে ঘুরে বসে শুরু করে দিন ...
এক মিনিট ... এক মিনিট ...
নিয়মটা হচ্ছে, বিশাল পরোটার এক পাশ থেকে ছেঁড়া পিসের সাথে এক খাবলা সবজি ভালো মত মুড়ে, এক টুকরা শসার সাথে মুখে পুরে দিতে হবে ... সেটা মুখের ভেতর সিস্টেম হওয়ার অবসরে, আরেকটা পিস রেডী করতে হবে ...
চলতে চলতে ...
বিশাল দুই পরোটাই সিস্টেম হয়ে যাবে, মিনিট পনেরোর মধ্যে ...
চলতে চলতে ...
বিশাল দুই পরোটাই সিস্টেম হয়ে যাবে, মিনিট পনেরোর মধ্যে ...
তারপর ?
আটত্রিশ টাকা বিল ... পাঁচটাকা টিপস ...
(বিশে মার্চ, ২০১৪)
আটত্রিশ টাকা বিল ... পাঁচটাকা টিপস ...
(বিশে মার্চ, ২০১৪)
No comments:
Post a Comment