Friday, November 14, 2014

এশিয়ার প্রাচীর টপকে - ২০ (লেখাপড়া)

ক্রিস্টালোগ্রাফী - কিন্ডারগার্টেন ক্লাসের বাচ্চাদেরকে যে নামে পরিচয় দেয়, মাজুরা প্রাইমারী স্কুল ।। কোয়ার্টজ ক্রিস্টাল, হীরক, মুক্তো আর রুবী নামে চার ভাগ করা ক্ষুদে ক্ষুদে রত্নদেরকে জন্য টার্মের শুরুতে পাঠ্যসূচীর প্রিন্টেড কপি পৌঁছে দেয়া হয় অভিভাবকদের অবগতির জন্য ।।

অবগত হলাম, তাদের ইংরেজী ভাষার পাঠ তরিকা সম্পর্কে ।। ক্লাসের শুরুতে আধঘন্টার গাইডেড রিডিং সেশন ।। ইংরেজী ভাষা আর গ্রামারের কিছু খুঁটিনাটি আর পাঙ্কচুয়েশনে অভ্যস্ত করে তোলা হবে ক্ষুদে পড়ুয়াদের ।। লেখার ব্যাপারেও যত্ন নেয়া হবে।। বাড়িতে পড়ার জন্য সহজ ইংরেজীতে ছবিওয়ালা বই দেয়া হবে ।। আর সপ্তাহে একদিন পড়ুয়ারা বিভিন্ন টপিকের (বাগান থেকে কুড়িয়ে পাওয়া কিছু, ছুটিতে বেড়িয়ে আসা কোন জায়গা, প্রিয় খেলনা এই ধরণের) ওপর বন্ধুদের সামনে নিউজ প্রেজেন্ট করবে ।। পরিষ্কার কন্ঠস্বর, আই-কন্ট্যাক্ট এই বিষয়গুলিতে লক্ষ্য রাখবেন শিক্ষিকা ।।

ইনকুইরী (কৌতুহল? অনুসন্ধান?) নামে ছয়লাইনের একটা সেকশন চোখে পড়ল ।। "কিভাবে বাগান বড় হয়?" হবে তাদের কৌতুহলের বিষয়বস্তু ।। বাগানের গুরুত্ব, কিভাবে বাগানের যত্ন নিতে হয় এই জ্ঞান দেয়া হবে শিক্ষার্থীদের ।। কিচেন-গার্ডেন প্রোগ্রামে তারা অংশ নেবে ।। প্রাণীরা কিভাবে প্রাকৃতিক পরিবেশের ইন্টার‍্যাক্ট করে, তা পর্যবেক্ষণ করানো হবে তাদের ।। তারা নিজেরা ক্ষুদে ক্ষুদে বাগান তৈরি করবে ।।

"ফ্রেন্ডলি স্কুল প্লাস" - অদ্ভুত বিষয় ।। কি শিখবে তারা এখানে ? শিক্ষার্থীদের সোশাল আর ইমোশনাল লার্নিংয়ের বিষয়গুলি নিয়ে কাজ করা হবে ।। রিফ্লেক্টিভ অ্যাক্টিভিটিজ, আলোচনা, রোল-প্লের মাধ্যমে শিক্ষার্থীরা সোশাল আর ইমোশনাল বুদ্ধিমত্তা আর দক্ষতা বাড়ানোতে সহায়ক হওয়ার কথা এই প্রোগ্রাম ।। বিশেষ করে সোশাল ডিসিশন মেকিং এবং সিদ্ধান্ত নেয়ার জন্য ডিসিশন-মেকিং-স্টেপস খোঁজার পদ্ধতিতে ফোকাস করা হবে এই টার্মে ।।

ইনফরমেশন টেকনোলজীর এরিয়ায়, ইন্টারঅ্যাক্টিভ টাচ স্ক্রিন মনিটর ব্যবহার করা আর কম্পিউটারের বেসিক অপারেশন, অ্যাপ্লিকেশন চালানো শেখানো হবে ।। আইপ্যাড ব্যবহার করে আঁকিবুকি করাটাও এই পাঠের অন্তর্ভুক্ত ।।

লাইব্রেরী ডেতে তাদের সুযোগ থাকবে, ইচ্ছামত বই বাসায় নিয়ে আসার ।।
পারফর্মিং আর্টস এ ডান্স ম্যুভমেন্ট আর পার্কুশন ইন্সট্রুমেন্টের ব্যবহার শিখবে ।।
অ্যাবোরিজিনাল আর টোরেস স্ট্রেইট আইল্যান্ডারদের গল্প শোনানো হবে কিন্ডির বাচ্চাদের ।।

স্কুলের বাইরে বাসাতেও কিছু দায়িত্ব দেয়া হয়েছে অভিভাবকদের ।। বাড়িতে বই পড়ার অভ্যাস করানো আর নিউজের জন্য বাচ্চাদের প্রিপেয়ার করাটা বাবা/মা/কেয়ারারের দায়িত্বের অন্তর্ভুক্ত ।।

(অস্ট্রালিয়াতে বাচ্চাদের স্কুলের দায়িত্ব পুরোপুরি সরকারের ।। সব সাবার্বে, সুপরিসর খোলামেলা বিদ্যালয়গুলিতে এই সার্ভিস পাওয়ার জন্য, অভিভাবকদের পকেট থেকে পয়সা খরচ করতে হয় না ।।)

No comments: