(পান্থ রেস্তোঁরা, পান্থপথ)
দুইরুটি(নান) উইথ নিহারী
দুইরুটি(নান) উইথ নিহারী
টেবিলে গরম নানরুটি, মেলামাইনের বাটিতে নিহারীর ঝোল আর হাফ প্লেটে মোটাসোটা কাঁচামরিচ আর শক্তপোক্ত লেবু আসলে, লেবু চিপে সামান্য কয়েকফোঁটা রস নিহারীর ঝোলে মিশিয়ে, অর্ধেক রুটি ছিঁড়ে টুকরা গুলি ঝোলে ডুবিয়ে ভালমত চিবিয়ে স্বাদ বোঝার চেষ্টা করতে হবে ... এবার, একহাতে নেহারীর হাড়টা চেপে ধরে, অন্য হাতে সরবরাহকৃত টেবিলচামচ দিয়ে জায়গামত চাপ দিয়ে দিয়ে হাড় থেকে মাংসগুলি আলাদা করতে হবে ... আলাদা করা মাংসের টূকরা গুলি নেহারী ঝোলে ছেড়ে দিয়ে, অন্যহাতে ধরা হাড়ের মোক্ষম জায়গায় চুমুক দিয়ে মজ্জাগুলি উদরস্থ করে স্বর্গীয় অনুভূতি নিয়ে সেকেন্ড খানেক ঝিম ধরে থাকতে হবে ... ওয়েটার এসে চা খাওয়ার জন্য ক্যাওম্যাও করলেও পাত্তা দেবেন না ... এবার, আস্তে আস্তে বাকী দেড়খানা রুটি দিয়ে নিহারীর ঝোলে ডোবানো মাংসের টুকরা গুলি সিস্টেম করে ফেলবেন ... রুটি শেষ হয়ে গেলে পর, টেবিল চামচ দিয়ে নিহারীর বাকী ঝোলটা গিলে ফেলুন ...
ব্যস, এবার পঞ্চাশটাকা বিল দিয়ে, ঢেঁকুর তুলতে তুলতে বাসায় গিয়ে গরম চা খেতে খেতে অভিজ্ঞতাটা লিখে ফেলুন ...
সংবিধিবদ্ধ সতর্কীকরণ -
(১) এই মেনু ট্রাই করার আগে, ধানমন্ডি বত্রিশ নাম্বার সংলগ্ন পার্কে গিয়ে ন্যূনতম আধাঘন্টা ওয়ার্কআউট করা বাধ্যতামূলক
(২) ভাল জিনিস কম খাওয়াই ভাল
(১) এই মেনু ট্রাই করার আগে, ধানমন্ডি বত্রিশ নাম্বার সংলগ্ন পার্কে গিয়ে ন্যূনতম আধাঘন্টা ওয়ার্কআউট করা বাধ্যতামূলক
(২) ভাল জিনিস কম খাওয়াই ভাল
(৫ই মার্চ, ২০১৪)
No comments:
Post a Comment