Friday, November 20, 2020

ঘাস বেগুণ

 কাজ শেষ করে বিকালে মাঝে মাঝে হাঁটতে বের হই। পথের পাশে প্রায়ই চোখে পড়ে ঘাস আর ঝোপের ভেতর ফোটা বাহারী ফুল। কিছু জংলী আর কিছু যত্নে লাগানো। মোটামুটি অনেক ধরণের ফুল চেনা হয়ে গেছে। কিন্তু, সেদিন ঘাসের ভেতরে ছোট্ট ছোট্ট বেগুণের মতন ফল জাতীয় কিছু দেখে বেশ অবাক হলাম। উজ্জ্বল বেগুণী রঙ। বেশ অনেকগুলি ফলে আছে এক সাথে। পাশেই কাঁচাগুলি সবুজ। প্রায় ঘন্টা খানেক হেঁটে মাত্র দুই জায়গায় ফুটপাতের পাশে এই ফলটা দেখলাম।




No comments: