গাছটার নাম জ্যাকারান্ডা। আমার পরিচিত একজন এর নাম দিয়েছে, যাকারান্দ্রা। উইকিপিডিয়াতে একটা বাংলা নিবন্ধে নামটা দেখলাম, নীলকন্ঠ। বসন্তের শেষভাগে বৃহত্তর সিডনী জুড়ে এই গাছটা বেগুণী আলো ছড়ায়। আমার বাসস্থানের কাছের পার্কজুড়ে সারি সারি যাকারান্দ্রা চোখে পড়ে। পথিককে থমকে দাঁড়াতে বাধ্য করে এর সৌন্দর্য।




No comments:
Post a Comment