Wednesday, September 24, 2014

ভার্চুয়াল স্যুইসাইড

জীবনের সাথে ফেসবুক জড়িয়ে আছে বহু বছর ধরে ...

জীবন যাপনের অনেক মুহূর্ত, অনেক সাহিত্য-চেষ্টা, ফটোগ্রাফির ব্যর্থ প্রচেষ্টা, ভ্রমণ-ছবি সংকলন বানানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বন্ধু, আত্মীয়, কলিগদের সাথে শেয়ার করার মাধ্যম হিসেবে ফেসবুককে ব্যবহার করেছি ...
... বন্ধুদের কমেন্ট, লাইক, প্রশংসা, প্রাণবন্ত আলোচনা, বহুকিছু পেয়েছে, ফেসবুক ব্যবহারের ফলে ... তারপরেও অকৃতজ্ঞের (?) মত, ফেসবুককে গালি দিয়েছি বহুবার ... বলেছি, "ব্যাটা" প্রচুর সময় নষ্ট করে দেয় ... রাগ করে, ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটও করে দিয়েছি বারকয়েক ... একদিনের মাথায় আবার লগিনও করেছি ... পুরাই প্রেমময় সম্পর্ক ফেসবুকের সাথে ...

তবে গত সপ্তাহ থেকে প্রেয়সী ফেসবুকের সাথে একটু গা-ছাড়া সম্পর্ক চলছে ... না! এবার অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দেইনি ... লগইনও করি, দিনের কাজের ফাঁকফোঁকরে কয়েকবার ... কিন্তু, আগের মত বন্ধুদের নিউজফিডে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকি না ... কোন লেখা, শেয়ার, ছবি পছন্দ হলে লাইক দেই না ... নিজে থেকে কোন আবেগাপ্লুত কিংবা, গভীর দার্শনিক চিন্তাভাবনা প্রসূত কোন শেয়ার দেই না... কেমন জানি, নিস্পৃহ, উদাসীন একটা দৃষ্টিভঙ্গি তৈরী হয়েছে ফেসবুক সম্পর্কে ...

সব দোষ আমার এক কলিগের ... বেটা ফট করে একদিন স্ট্যাটাস দিল, সে নাকি, রিয়েল লাইফ লিড করবে, ফেসবুক আর করবে না ... তার দেখাদেখি, আমার মনেও বিদ্রোহভাব জেগে উঠল ... দিলাম, ফেসবুকের সাথে সম্পর্ক ছিন্ন করে ... কলিগটা একটা গাধা! নিজে (ভার্চুয়াল) স্যুইসাইড করলি কর, সাথে আমাকেও বেঁচে থাকতে মেরে গেলি!

যাগগে, মনে অনেক দুঃখ নিয়ে এই কয়দিন ট্যুইটার, ব্লগিং, ইমেইলিং এইসব করার চেষ্টা করেছি ... কিন্তু কই, "বাঁশী তো আর আগের মত বাজে না" ... মনের দুঃখ মনেই চেপে রেখে ফেসবুকে মাঝে মাঝে উঁকি দেই ... আর বন্ধুদের প্রাণবন্ত আলোচনা, আড্ডবাজী দেখি ...

"বেদনার শতদলে" বাস করতে করতে আজকে সকালে হঠাৎ মনটা ভালো হয়ে গেল, এই আর্টিকেলটা পড়ে ...

বাহ, ফেসবুক মুক্ত জীবনটাতো মনে হয় খারাপ হবে না ...

কলিগ ব্যাটাকে একটা ধন্যবাদ তাহলে দেয়াই লাগে :)

No comments: